OTP, ব্যাংক তথ্য ও সোশ্যাল মিডিয়া একাউন্ট টার্গেট করছে প্রতারক চক্র

বাংলাদেশ সহো বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, ফেসবুক, WhatsApp, Telegram ও SMS–এর মাধ্যমে নতুন নতুন প্রতারণার কৌশল ব্যবহার করছে অপরাধীরা।

প্রতারকরা কখনও ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে, আবার কখনও লোভনীয় অফার বা পুরস্কারের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।

বিশেষ করে OTP, ব্যাংক কার্ড নম্বর, পাসওয়ার্ড এবং ফেসবুক লগইন তথ্য চুরি করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা বেড়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে বড় প্রতিরোধ।

⚠️ যেভাবে নিরাপদ থাকবেন

🔴 কখনও OTP বা পাসওয়ার্ড শেয়ার করবেন না

🔴 অচেনা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন

🔴 ব্যাংকের নাম ব্যবহার করে ফোন এলে যাচাই করুন

🔴 সন্দেহজনক একাউন্ট রিপোর্ট করুন

Post a Comment

Previous Post Next Post

Recent in Women

Advertisement